তারুণ্য ২৪ • অনলাইন সংস্করণ
তাজা খবর
ব্রেকিং নিউজ: দেশজুড়ে তরুণ প্রযুক্তি উদ্ভাবকদের জন্য বিশেষ তহবিল ঘোষণা ★ তারুণ্যের অগ্রযাত্রায় নতুন রেকর্ড ★ টি-টোয়েন্টিতে টাইগারদের ইতিহাস সৃষ্টি ★ উচ্চশিক্ষায় স্কলারশিপের সুবর্ণ সুযোগ!

বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী

বিজ্ঞাপন (SLOT 1: শীর্ষ ব্যানার) Adsterra / Monetag
🚀 তারুণ্যের সেরা ফ্রিল্যান্সিং ও আইটি কোর্স ৫০% ছাড়ে! এখনই রেজিস্ট্রেশন করুন।


শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জুরেজ আবদুল্লাহ বলেন, সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে যোগ দেন। দুপুর পৌনে ১২টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপরই তাঁকে দ্রুততার সঙ্গে সিলেট নগরে নিয়ে আসা হয়। এ সময় মন্ত্রীকে নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জুরেজ আবদুল্লাহ আরও জানান, বর্তমানে মন্ত্রী আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে তিনি হাসপাতালেই পূর্ণ বিশ্রামে রয়েছেন।

বিজ্ঞাপন (SLOT 2: ইন-আর্টিকেল স্পনসর) Monetag Native
📱 নতুন স্মার্টফোন ও ল্যাপটপে এক্সক্লুসিভ ক্যাশব্যাক ধামাকা অফার!
বিজ্ঞাপন (SLOT 3: বটম ব্যানার) Adsterra 728x90
🇧🇩 তারুণ্যের নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ও বন্ধুদের শেয়ার করুন।